শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বগুড়ায় জজের কাছে এক স্কুল অভিভাবকের পা ধরে ক্ষমা নিয়ে তুলকালাম

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মার্চ, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ন

    বগুড়ায় জজের কাছে এক স্কুল অভিভাবকের পা ধরে ক্ষমা নিয়ে তুলকালাম

    বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৈষম্যের অভিযোগে বিক্ষোভ করেছে ছাত্রীরা। একইসাথে জজের পায়ে ধরে এক অভিভাবকের ক্ষমা চাওয়ার জেরে বিচার চেয়েছে তারা। মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে স্কুলের সামনের রাস্তায় সম-অধিকার ও বিচারের দাবিতে তারা অবস্থান নেয়।

    জানা যায়, বিদ্যালয়ে অন্য শিক্ষার্থীদের থেকে একজন বিচারকের মেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করে। শ্রেণিকক্ষে উপস্থিত না থাকলেও হাজিরা খাতায় উপস্থিত দেখানো হয়। স্কুলে তার কেক কেটে জন্মদিন পালন করা হয়। স্কুলের নিয়মানুসারে প্রতিটি ক্লাশের রোল অনুযায়ী পাঁচজন ছাত্রী শ্রেণিকক্ষে ঝাড়ু দেয়। সোমবার শ্রেণিকক্ষে ঝাড়ু দেয়ার পালা ছিল ওই মেয়েসহ আরো চারজনের। বাকি চারজন কাজ করলেও জজের মেয়ে কোনো কাজ করেনি বরং সবাইকে গালাগালি করে ফেসবুকে পোস্ট করে।

    বিষয়টি যখন ছাত্রীরা শিক্ষকদের জানায়, তখন শিক্ষকরা সুষ্ঠু বিচার না করে জজের মেয়ের পক্ষে কথা বলে। এরপর ওই ছাত্রীর মাকে স্কুলে ডেকে এনে প্রধান শিক্ষকের উপস্থিতে জজের পা ধরে মাপ চাইতে বাধ্য করে। এই অপমান মেনে নিতে পারেনি সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রধান শিক্ষক রাবেয়া খাতুন ছাত্রীদের স্কুলে ফিরেয়ে নেন। কিন্তু বিচার না পেয়ে আবারো সন্ধ্যায় ছাত্রীরা রাস্তায় অবস্থান নেয়। এরপর স্কুলের সভাপতি ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম নিজে উপস্থিত হয়ে ছাত্রীদের স্কুলে ফিরিয়ে নেন। সন্ধ্যায় এ নিয়ে সভা বসে।

    এ বিষয়ে প্রধান শিক্ষক রাবেয়া খাতুন বলেন, ওই ছাত্রীর মা নিজে থেকেই ক্ষমা চেয়েছেন। তাকে কোনো অপমান করা হয়নি।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২২ মার্চ, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২২ মার্চ, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২২ মার্চ, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ন