শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বিনোদপুর কলেজে শিক্ষক-কর্মচারীদের বিদায় অনুষ্ঠান

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২২ মার্চ, ২০২৩ ০৭:৩১ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বিনোদপুর কলেজে শিক্ষক-কর্মচারীদের বিদায় অনুষ্ঠান

    এক হৃদয়বিদারক পরিবেশের মাধ্যমে  শিবগঞ্জের বিনোদপুর কলেজের ৫জন  অবসরপ্রাপ্ত শিক্ষক  কর্মচারীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিনোদপুর কলেজ মিললায়তনে অধ্যক্ষ  সেফাউর রহমানের সভাপতিত্বে  ও রসায়ন বিষয়ের প্রভাষক নাদিম মোহাম্মদ হাসান সোহেলের  সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ও কলেজের  সাবেক সাধারণ সম্পাদক মৌলদুল ইসলাম মাস্টার।বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন কলেজের গর্ভনিং বডির সভাপতি ডা:রফিকুল ইসলাম নোভেল, উপধ্যক্ষ তোহরুল আমিন, মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক তোসিকুল ইসলাম।

    প্রধান অতিথির বক্তব্যে মৌলদুল ইসলাম বলেন, সকল শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী ও গর্ভনিং বডির ঐকান্তিক প্রচেষ্টায় বিনোদপুর কলেজ, বর্তমানে  শুধু শিবগঞ্জ উপজেলায় নয়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে সুনাম অর্জন করেছে, তার ধারাবাহিকতা ধরে রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

    বিশেষ অতিথির বক্তব্যে ডা:রফিকুল ইসলাম  নোভেল বলেন. কলেজের শিক্ষার্থী,শিক্ষক ও  কর্মচারীদের  সাথে সুসম্পর্কের মাধ্যমে কলেজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য সার্বক্ষণিক চেষ্টা করবো।

    তিনি বলেন বিদায়ী শিক্ষক কর্মচারীরা এ কলেজের জন্য অত্যন্ত নিষ্ঠার সাথে  দীর্ঘদিন দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন তা আমাদের কাছে মাইল ফলক হয়ে থাকবে।আ

    লোচনা সভা শেষে বিদায়ী শিক্ষক মফিজুল হক(ইতিহাস) তরিকুল আলম(অর্থনীতি) আবুল কাসেম (ব্যবস্থপণা) আব্দুল্লা আম মামুন (প্রদর্শক, মনোবিজ্ঞান) ও  অফিস সহকারী মোসা:নাসিমা বেগমকে কলেজের পক্ষ থেকে  বিভিন্ন ধরনের উপঢৌকন ও এককালীন অবসার ভাতা প্রদান করা হয়। সব শেষে সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ মার্চ, ২০২৩ ০৭:৩১ পূর্বাহ্ন