শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে লামিয়া হত্যার বিচার দাবিতে সহ-পাঠীদের মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ মার্চ, ২০২৩ ০৭:০০ পূর্বাহ্ন

    পিরোজপুরে লামিয়া হত্যার বিচার দাবিতে সহ-পাঠীদের মানববন্ধন

    পিরোজপুরের নাজিরপুরে আলোচিত কলেজ ছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবীতে মানববব্ধন করেছে সহপাঠী সহ স্থানীয়রা। মঙ্গলবার দুুপুরে উপজেলা পরিষদ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারী বঙ্গমাতা কলেজের অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা মহিলা কলেজ, নাজিরপুর ডিগ্রী কলেজ, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও নিহত লামিয়ার সহপাঠীরা সহ স্থানীয়রা এ মানববন্ধনে অংশ নেয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তরিকুল ইসলাম চৌধুরী, নিহত লামিয়ার মা রাজিয়া বেগম, সহপাঠী আছিয়া আক্তার।

    এ সময় বক্তারা বলেন, লামিয়া হত্যার সাথে জরিত সকল আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে অতি দ্রুত দৃষ্ঠান্তমূলক বিচার করা হোক। অবিলম্বে মামলার প্রধান আসামী তরিকুলকে মৃত্যুদন্ড রায় ঘোষণা করে তা কার্যকর করার দাবী জানায় সহপাঠিরা।

    উল্লেখ্য, নাজিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের নজরুল ইসলাম খান এর মেয়ে লামিয়া আক্তার (১৮) উপজেলার সরকারী বঙ্গমাতা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। সে গত ৬ নভেম্বর নিঁখোজ হয়। এ ঘটনায় লামিয়ার পরিবার গত ২৫ নভেম্বর নাজিরপুর থানায় একটি সাধারন ডায়রী করে। এরপর ১২ মার্চ রাতে লামিয়ার ঘরের সামনে একটি চিরকুট পাওয়া যায়। সেই চিরকুটের সূত্র ধরে পুলিশ ১৩ মার্চ সোমবার দুপুরে লামিয়ার পাশের গ্রামের সাতকাছিমার মোজাহার মোল্লার বাড়ির বালুর মাঠ খুঁড়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী প্রধঅন আসামী তরিকুল সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ মার্চ, ২০২৩ ০৭:০০ পূর্বাহ্ন