শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জমিসহ ঘর পাচ্ছে শার্শার আরো ৩০ পরিবার

    শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত শার্শা উপজেলা ঘোষণা

    বেনাপোল প্রতিনিধি

    ২১ মার্চ, ২০২৩ ০৭:৫৯ পূর্বাহ্ন

    শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত শার্শা উপজেলা ঘোষণা

    জমিসহ ঘর পাচ্ছে যশোরের শার্শা উপজেলার আরো ৩০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার (২২ মার্চ) এসব পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যশোরের শার্শা উপজেলা শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শার্শার সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।

    শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ন চন্দ্র পাল বলেন, মুজিববর্ষ উপলক্ষে শার্শা উপজেলায় এ পর্যন্ত ১৮৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ স্বপ্নের ঘর পেয়েছে। আগামী বুধবার ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারকে ঘর হস্তান্তর করা হবে। শতভাগ ভূমি ও গৃহহীনতা থেকে মুক্ত হতে যাচ্ছে সীমান্তবর্তী উপজেলা শার্শা।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মার্চ ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর ও জমি হস্তান্তর করবেন উপকারভোগীদের মধ্যে। প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগে ভূমিহীন ও গৃহহীন পরিবার দুই শতক জমির মালিকানাসহ টিনশেড পাকা ঘর পাচ্ছেন। এর মধ্য দিয়ে শতভাগ ভূমিহীন ও গৃহহীনতামুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। উপকারভোগীরা এখন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।
    যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, কেউ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না এই সাহস বিশ্বে শুধু বাংলাদেশই দেখিয়েছে। প্রধানমন্ত্রী শুধু এই সাহসই দেখাননি বরং তিনি এটা করে দেখিয়েছেন। বঙ্গবন্ধু মানুষের মৌলিক প্রয়োজনগুলো মিটিয়ে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে রূপান্তরিত করতে চেয়েছিলেন। সেই পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

    তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সঙ্গে এই বাড়িতে থাকছে দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা, বিদ্যুৎ ও সুপেয় পানির জন্য নলকূপ। প্রতিবন্ধী, ভিক্ষুক, বিধবা, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীসহ অনেক গৃহহীন আছেন যারা এই ঘরগুলো পেয়েছেন। এটি আনন্দের বিষয়। আশ্রয়ণের ঘরে বসবাসের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। তারা যেন উন্নত জীবনযাপন করতে পারেন। জেলা প্রশাসনের সবপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি আমরা বাস্তবায়ন করতে পেরেছি বলে আনন্দিত।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ মার্চ, ২০২৩ ০৭:৫৯ পূর্বাহ্ন