শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শার্শায় আচার, টক ডালের আম বিক্রি শুরু

    বেনাপোল প্রতিনিধি

    ২০ মার্চ, ২০২৩ ০৯:১০ পূর্বাহ্ন

    শার্শায় আচার, টক ডালের আম বিক্রি শুরু

    দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আমের রাজধানী খ্যাত যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বেলতলা আম বাজারে (গুটি) আম বেচাকেনা শুরু হয়েছে। বাজার ঘুরে দেখা যায়, প্রতি মণ আম ৩ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

    জানা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে টক ডাল ও আচার খাবার কাজে ব্যবহার হচ্ছে এই আম। যশোর জেলার সীমানার শেষ স্থান ও সাতক্ষীরা জেলা সীমানার শুরু বাগআঁচড়ার বেলতলা নামক স্থানে এই আম বাজারটি অবস্থিত।

    বেলতলা বাজারে আম বিক্রি করতে আসা বেপারী রফিকুল ইসলাম জানান, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলে আমের ফলন আগাম হয়েছে, যার কারণে দ্রæত আম বড় হয়েছে। চাহিদা বেশি ও ভালো দামে আম বিক্রি হচ্ছে বলে জানান আম চাষীরা।

    মেসার্স বিসমিল্লাহ ফল ভান্ডার এর মালিক আব্দুস সাত্তার বলেন, এবছর আমের দাম ভালো এবং চাহিদাও বেশি আছে। আশা করছি এবছর ব্যবসা ভালো হবে।

    আম ব্যাবসায়ী সমিতির সভাপতি লোকমান হোসেন জানান, বাজারের  প্রতিটি আড়তে (গুটি) আম বেচাকেনা শুরু হয়েছে। পবিত্র রোজার পরপরই পাকা আম বেচাকেনা শুরু হবে। পাশাপাশি এখানে আম বিক্রি করতে আসা বেপারী এবং দেশের অন্যান্য স্থান থেকে আম কিনতে আসা ব্যাপারীদের সব ধরনের সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা আছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২০ মার্চ, ২০২৩ ০৯:১০ পূর্বাহ্ন