শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতীয় যুদ্ধবিমান দুর্ঘটনায় পাইলট নিহত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ ডিসেম্বর, ২০২১ ০২:০৩ অপরাহ্ন

    ভারতীয় যুদ্ধবিমান দুর্ঘটনায় পাইলট নিহত
    বিধ্বস্ত ভারতীয় যুদ্ধ বিমান

    আবারও দুর্ঘটনায় পড়লো ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান। স্থানীয় সময় শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে রাজস্থানে  মাঝ আকাশে ভেঙে পড়লো ভারতীয় যুদ্ধবিমান। এতে বিমানটির পাইলট নিহত হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে শোরগোল পড়ে গেছে দেশটিতে। কারণ, চলতি বছরে এ নিয়ে পঞ্চমবার দুর্ঘটনার মুখে পড়লো ভারতীয় যুদ্ধবিমানগুলো।

    ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ওয়েস্টার্ন সেক্টরে প্রশিক্ষণ চলার সময় ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমানটি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

    পরে আরেক টুইটে বলা হয়, ওই দুর্ঘটনায় উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনী ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান। মিগ-২১ বাইসনের চারটি স্কোয়াড্রন রয়েছে ভারতীয় বিমান বাহিনীতে। একেকটি স্কোয়াড্রনে ১৬ থেকে ১৮টি যুদ্ধবিমান থাকে। ১৯৬৩ সালে প্রথম সিঙ্গেল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান পেয়েছিলেন ভারতীয় বিমানসেনারা। তবে বারবার দুর্ঘটনার মুখে পড়ায় এই যুদ্ধবিমানের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভারতের সবশেষ দুর্ঘটনায় সেই প্রশ্ন আরও জোরালোভাবে হাজির হয়েছে।

    হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ৪০০ মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়েছে। গত ছয় দশকে এতে অন্তত ২০০ পাইলট প্রাণ হারিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৫ ডিসেম্বর, ২০২১ ০২:০৩ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৫ ডিসেম্বর, ২০২১ ০২:০৩ অপরাহ্ন