শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত-২

    পিরোজপুর প্রতিনিধি

    ১৯ মার্চ, ২০২৩ ১১:১৪ অপরাহ্ন

    পিরোজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত-২

    পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কের কদমতলা এলাকায় একটি মোটরসাইকেলে বিপরীত দিক হতে আসা বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক নারী মারা গেছে।

    এ ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহত নারীর ৩ বছরের সন্তান ও স্বামী গুরুতর আহত হয়েছে। আজ রোববার (১৯ মার্চ ) সকাল ১০ টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কে এ ঘটনা ।

    নিহত নাজমিন বেগম (৩০) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বুনিচাকাঠী গ্রামের আলমগীল মোল্লা স্ত্রী এবং পিরোজপুর  পৌরসভার ১ নং ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকার ইলিয়াস দরানীর মেয়ে।

    পিরাজপুর  পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ একরাম হোসেন জানান, পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার চাচীর মৃত্যুতে দাফনের পরে স্বামীর সাথে মোটরসাইকলে যোগে এক সন্তানকে নিয়ে নাজিরপুরের বুইচাকাঠী গ্রামের শ্বশুরবাড়ীতে যাচ্ছিল নিহত নাজমিন বেগম। সকাল ১০ টার দিকে কদমতলা এলাকার  রাস্তায় বিপরীত দিক দিয়ে আসা একটি বাস  তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গাড়ী থেকে ছিটকে পড়ে নাজমিন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকলে থাকা নাজমিনের ৩ বছরের সন্তান সুমাইয়া ও স্বামী আলমগীর মোল্লা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।

    পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক ডা: মোঃ রমজান জানান, গৃহবধূ নাজমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। এছাড়া আহত শিশু সুমাইয়া ও তার পিতা আলমগীলকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর