বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোট কারচুপি, পুলিশ বাহিনী দিয়ে একতরফা নির্বাচন, বিএনপির প্রার্থী ও দলীয় আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রোববার (১৯ মার্চ) পিরোজপুর জেলা জজ কোর্টের সামনে বিক্ষোভ সমাবেশ করে পিরোজপুর জেলা আইনজীবী ফোরাম।

মোঃ নুরুল ইসলাম শাহজাহান সহ-সভাপতি পিরোজপুর জেলা আইনজীবী ফোরামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দ সাব্বির আহমেদ সাধারণ সম্পাদক আইনজীবী ফোরাম পিরোজপুর, রহিমা আক্তার হাসি সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা মহিলা দল যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী ফোরাম ও যুগ্ম সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা আইনজীবী সমিতি পিরোজপুর, মোঃ আকরাম আলি মোল্লা সাংগঠনিক সম্পাদক পিরোজপুর জেলা আইনজীবী ফোরাম , মোঃ রফিকুল ইসলাম হাওলাদার দপ্তর সম্পাদক পিরোজপুর জেলা আইনজীবী ফোরাম এবং মনিরুল ইসলাম মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা সুপ্রিম বারের নির্বাচনের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন।