শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান অগ্নিভূত

    পিরোজপুর প্রতিনিধি

    ১৮ মার্চ, ২০২৩ ১০:৫২ অপরাহ্ন

    পিরোজপুরে অগ্নিকাণ্ডে  ছয়টি দোকান অগ্নিভূত

    পিরোজপুর পৌরসভার বৌদ্ধপাড়া মোড় সংলগ্ন সি,ও,অফিস ব্রিজের সাথে ৬টি দোকান আগুনে পুড়ে ধূলিসৎ হয়ে যায়। ফায়ার সার্ভিস পিরোজপুর  এই প্রতিবেদককে  জানান শুক্রবার রাত তিনটার দিকে শর্টসার্কেট হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে, খবর পেয়ে ফায়ার ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট দীর্ঘ ৪০ মিনিট কাজ করার পরে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে ছয়টি দোকান পুরে ধুলিসৎ হয়ে যায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে কোন একটি দোকানে হঠাৎ আগুন এর লেলিহান শিখা দেখতে পায় পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে কিন্তু মোটরসাইকেল গ্যারেজে ঝালাই গ্যাস সিলিন্ডার থাকার কারণে আগুনের লেলিহান বেড়ে যায় এতে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগে যায় ।

    ততক্ষণে মোঃ নুরুল হক এর -ডিপার্টমেন্টাল স্টোর ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল সহ মোঃ নুরুল ইসলাম মোটরসাইকেল গ্যারেজ ও পার্সের দোকান, মোঃ কাদের মিয়ার ফার্নিচারের দোকান, মোঃ বাবু মিয়ার ঔষধের দোকান ও জুলফিকারের এর দোকান সহ ৬ টি দোকান পুরে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়।

    সকাল দশটার দিকে স্থানীয় সংসদ মাননীয় মন্ত্রী স,ম, রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক এক লক্ষ বিশ হাজার টাকা অনুদান দেবার কথা বলেন।

    সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি,তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর