শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চরফ্যাসনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনায় জ্যাকব এমপি

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মার্চ, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ন

    চরফ্যাসনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনায় জ্যাকব এমপি

    “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চরফ্যাসনেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালন করা হয়েছে।


    শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯ টায় চরফ্যাসন উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধাঞ্জলি দিয়ে হয়। পরে সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে টাউন হলে চরফ্যাশন উপজেলা আওয়মীলীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    চরফ্যাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনয়াল আবেদীন আখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলা ৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম ভিপি সাধরণ সম্পাদক, মোঃ মোরশেদ পৌর মেয়র। আরো উপস্থিত ছিলেন, সরকারি বেসরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমুখ।

    উক্ত সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বহু বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার আন্দোলনের নেতৃত্বদানকারী, মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা, বাঙালির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মশতবার্ষিকীতে তাঁর জীবনী, নেতৃত্ব ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    এই দিনকে ঘিরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর