শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চিত্রনায়িকা মাহিয়া মাহি বিমানবন্দর থেকে গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মার্চ, ২০২৩ ০২:৫০ অপরাহ্ন

    চিত্রনায়িকা মাহিয়া মাহি বিমানবন্দর থেকে গ্রেপ্তার

    আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। সৌদি আরব থেকে দেশে ফেরার পর আজ শনিবার (১৮ মার্চ) দুুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) গণমাধ্যমকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাহিকে গ্রেপ্তার করা হয়েছে।

    এর আগে আজ সকাল ১০টা ৫০ মিনিটে মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন। একই ফ্লাইটে তার স্বামী রাকিব সরকারেরও দেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি  সৌদি আরবে রয়ে গেছেন। রাকিবও এই মামলার আসামি।

    প্রসঙ্গত, ওমরাহ পালন করতে যাওয়া এ চিত্রনায়িকা সৌদি আরবের মক্কা শহর থেকে গতকাল শুক্রবার ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে গাজীপুর পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন মাহিয়া মাহি।

    এ সময় তাদের শোরুম ভাঙচুরের কয়েকটি ভিডিও প্রকাশ করেন তিনি। সকালের ওই অভিযোগের পর রাতেই পুলিশ মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন মাহি।

    ফেসবুক লাইভে দেশে ফিরলে তাদের গ্রেপ্তারের আশঙ্কার কথা জানিয়েছিলেন মাহিয়া মাহি। লাইভে তার স্বামী রাকিবও বিভিন্ন অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৮ মার্চ, ২০২৩ ০২:৫০ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৮ মার্চ, ২০২৩ ০২:৫০ অপরাহ্ন