বেনাপোলে ‘উড সান’ রেস্টুরেন্টের যাত্রা শুরু

বেনাপোল প্রতিনিধি

১৮ মার্চ, ২০২৩ ০৮:১৪ পূর্বাহ্ন

বেনাপোলে ‘উড সান’ রেস্টুরেন্টের যাত্রা শুরু

ভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে বেনাপোলে উদ্বোধন হলো ‘উড সান’ রেস্টুরেন্ট। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় বেনাপোল বাজার সংলগ্ন পেচোর বাওড় লেকে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন, যশোর জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক শামীমা আলম সালমা, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।

উড সান রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আহাদুজ্জামান বকুল বলেন, আমরা এখানে মানসম্মত খাবার সরবরাহ করার চেষ্টা করবো। আমাদের এখানে যে কোন অনুষ্ঠানের খাবার সরবরাহ করার ব্যবস্থা রয়েছে। সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৮ মার্চ, ২০২৩ ০৮:১৪ পূর্বাহ্ন