শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৮ মার্চ, ২০২৩ ০৭:৩৫ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

    আওয়ামীলীগের আলোচনা,কেক কাটা ও দোয়ামাহফিল: শিবগঞ্জে জাতির পিতার ১০৩ তম জন্মবার্ষিকী ও  জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা , কেক কাটা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে  বাংলাদেশ আওয়ামীলীগের আয়োজনে শিবগঞ্জ  ডাকবাংলা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    শিবগঞ্জ   উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নজমুল হক  মুক্তার সভাপতিত্বে  ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের সঞ্চালনায়  প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিনের  অনুপস্থিতিতে  প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন  জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য  সাহিদা খাতুন রেখা,থানা যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম টিসু, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি ও সাধারণ সম্পাদকগন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা  শেষে কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


    তাঁতীলীগের আনন্দ র‌্যালি: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে  শিবগঞ্জে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলা তাঁতীলীগের ব্যানারে শিবগঞ্জ বাজার থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব মুর‌্যাল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান। এ সময় উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবুসহ তাঁতীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিবের বাসভবন প্রাঙ্গণে জন্মবার্ষিকীর কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শাহবাজপুরে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকালে  আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের   সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাজমুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কেক কেটে  উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউপির  আওয়ামী লীগের সাবেক সভাপতি মানিকুজ্জামান, সিনিয়র সহ সভাপতি তাকিরুজ্জামান ডাক্তার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বারিউল ইসলাম,  আওয়ামী লীগ নেতা শফিউর রহৃান টানু, সাবেক ছাত্র নেতা ইব্রাহিম, ছাত্র নেতা  জুয়েল রানাসহ আওয়ামী লীগ , যুবলীগ,ছাত্র লীগের নেতাকর্মিরা। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ মার্চ, ২০২৩ ০৭:৩৫ পূর্বাহ্ন