শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ মার্চ, ২০২৩ ১০:২৯ অপরাহ্ন

    পিরোজপুরে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

    পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল ১০ টায় সিঅফিস মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর প্রেসক্লাব, আওয়ামী লীগ ও অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

    এছাড়া বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এক আলোচনা সভা ও কেককাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও দুপুর ১২ টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    বিকেলে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপর স্বল্প দৈর্ঘ্য চলচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর