শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থনীতি প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে সক্ষম: শ্রম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মার্চ, ২০২৩ ০৮:৫০ অপরাহ্ন

    ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থনীতি প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে সক্ষম: শ্রম প্রতিমন্ত্রী

    শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থনীতি নারী, প্রতিবন্ধী এবং স্বাভাবিক কাজ থেকে বঞ্চিত শ্রমশক্তিকে কাজের সুযোগ করে দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে সক্ষম। এটি গতানুগতিক শ্রম বাজারের বাইরে এবং সংকটময় পরিস্থিতিতে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারে।

    তিনি শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এর গভর্নিং বডির ৩৪৭তম অধিবেশনে 'ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থনীতিতে শোভন কাজ নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম মানদন্ডের উপযোগিতা সম্পর্কিত অবস্থানপত্রের পর্যালোচনায় অংশগ্রহণ করে তাঁর বক্তৃতায় এসব কথা বলেন।  

    শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমান সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে কাজ করে যাচ্ছে। এ অভিষ্ট লক্ষ্য অর্জনে সরকার ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থনীতির মতো স্মার্ট অর্থনৈতিক উদ্যোগকে উৎসাহিত করছে। তিনি বলেন, এ খাতে আইএলওর শ্রমমানের সফল বাস্তবায়নে কারগরি সহায়তার পাশাপাশি টেকসই অর্থায়ন প্রয়োজন।

    তিনি বলেন, বিপুল সম্ভাবনা সত্ত্বেও এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। এ ক্ষেত্রে কতিপয় আইএলও কনভেনশনের প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রতিষ্ঠানে এগুলোর বাস্তবায়ন সহজ নয়। আমাদের দেশের তরুণদের সৃজনশীলতা বিকাশের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    প্রতিমন্ত্রী বলেন, বিপুল সম্ভাবনাময় এ খাতের নিজস্ব কিছু চ্যালেঞ্জ রয়েছে। এ ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আইএলও মান ঠিক রেখে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দ্বারা এই ধরনের উদ্যোগকে প্রচার করতে হবে।

    শ্রম প্রতিমন্ত্রী বলেন, এছাড়া দেশে দেশে আইনি কাঠামো, পরিদর্শন ব্যবস্থা এবং অর্থনৈতিক কাঠামোগত ভিন্নতার আইএলওর শ্রমমান সতর্কতার সাথে বাস্তবায়ন করতে হবে। Cross-border ও বহুপাক্ষিক বিষয়, web-based ও platforms ব্যাবহারসহ ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়োজিত এবং স্বনিয়োজিত কর্মসংস্থান ইত্যাদি বিষয় কিভাবে বিবেচনায় নেওয়া হবে তা এখনো নিরূপিত হয়নি।

     বিষয়টি নতুন বিবেচনায় আরো আলোচনা চালিয়ে যাওয়ার জন্য তিনি আইএলও এর প্রতি আহ্বান জানান।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৭ মার্চ, ২০২৩ ০৮:৫০ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৭ মার্চ, ২০২৩ ০৮:৫০ অপরাহ্ন