শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বেনাপোল চেকপোস্টে হুন্ডি পাচারকারীরা অপ্রতিরোধ্য

    প্রতিদিন কোটি কোটি হুন্ডির টাকা ও ডলার পাচার হচ্ছে ভারতে

    বেনাপোল প্রতিনিধি

    ১৬ মার্চ, ২০২৩ ০৮:১১ পূর্বাহ্ন

    বেনাপোল চেকপোস্টে হুন্ডি পাচারকারীরা অপ্রতিরোধ্য

    বেনাপোল চেকপোস্টে হুন্ডি পাচারকারীরা অপ্রতিরোধ্য। আন্তর্জাতিক স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে হুন্ডির কোটি কোটি টাকা ও ডলার পাচার হয়ে যাচ্ছে ভারতে। প্রকাশ্যেই আন্তর্জাতিক হুন্ডি চক্র দেশি-বিদেশি কোটি কোটি মুদ্রা পাচার কিংবা লেনদেন করছে। আন্তর্জাতিকমানের এসব হুন্ডি পাচারকারীরা চেকপোস্টেই গড়ে তুলেছে শক্তিশালী সিন্ডিকেট। কয়েকটি সিন্ডিকেটের বিপুল পরিমাণ মুদ্রা পাচারের কারণে সরকার লাখ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

    চেকপোস্টের বিভিন্ন মার্কেটে দোকানঘর ভাড়া নিয়ে বসে আছে এক শ্রেনীর দোকানদার। কিন্তু দোকানে কোনো মালামাল নেই। অথচ দোকানগুলোতে সবসময় থাকে জমজমাট ভিড়। এসব দোকানে রয়েছে ৬/৭ জন করে কর্মচারী। পাচারের জন্য চেকপোস্টেই গড়ে উঠেছে বেশ কিছু ট্রাভেল এজেন্সী, কম্পিউটার দোকান, স্টোর, ট্রেডার্স ও এন্টারপ্রাইজ বাহারী নামের ছোট ছোট সাইনবোর্ড যুক্ত দোকান। এসব দোকান থেকেই বিভিন্ন ধরনের চিরকুটের মাধ্যমে, মোবাইলে তাদের লোক দিয়ে পাচার করা হচ্ছে হুন্ডির টাকা ও ডলার।

    সংশ্লিস্টদের সাথে কথা বলে জানা যায়, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৫ থেকে ৬ হাজার পাসপোর্টযাত্রী যাতায়াত করে ভারতে। কেউ চিকিৎসায়, কেউ বেড়াতে কেউ বা যান ব্যবসায়িক কাজে। ভারতে এসব যাত্রীদের মোটা অংকের টাকা ও ডলার প্রয়োজন হয়। বেনাপোল কেন্দ্রিক হুন্ডিকারবারিদের যশোর, ঢাকা, চট্রগ্রাম, কলকাতা, এমনকি মধ্যপ্রাচ্য পর্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। চিরকুট, টোকেন, কুরিয়ার সার্ভিস, মোবাইল ফোন, টিটির মাধ্যমে কোটি কোটি টাকা হাতবদল হচ্ছে। কথিত মানি চেঞ্জারের নামে এক শ্রেণীর এন্টারপ্রাইজ, স্টোর, ট্রেডাস, ঢাকা-কলকাতা বাস সার্ভিসের স্টাফ, আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার-হেলপার, অবৈধ মুদ্রা পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। একটি আন্তর্জাতিক হুন্ডি ব্যবসায়ীরা দু‘পারের চেকপোস্ট এলাকায় গড়ে তুলেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। মানি চেঞ্জার প্রতিষ্ঠানের এসব নিয়ম-নীতি না মেনে বেনাপোল চেকপোস্টে স্টোর, ট্রেডার্স ও এন্টারপ্রাইজ নামে প্রায় ১০০টির ও বেশি কথিত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। চেকপোস্টের আশপাশে মুদি, স্টেশনারি দোকানগুলোই হচ্ছে স্টোর, ট্রেডার্স ও এন্টারপ্রাইজ। এসব দোকানে ভুয়া রসিদ, জাল সিল স্বাক্ষরের মাধ্যমে কোটি কোটি মুদ্রা লেনদেন হচ্ছে।

    এর পাশাপাশি ঢাকা-কলকাতা রুটের যাত্রীবাহী বাসের স্টাফরা মুদ্রা পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকার কমলাপুর, মতিঝিলসহ অন্যান্য কাউন্টারে টাকা দিয়ে দিলে যাত্রীরা সে টাকা কলকাতা থেকে বুঝে নিতে পারে। ২০টি যাত্রীবাহী বাসের স্টাফ সাত-আটশ পাসপোর্টধারী যাত্রীর টাকা বিনিময় ও পাচারের সব দায়িত্ব পালন করে। এদিকে আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার-হেলপার মুদ্রা পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ অসংখ্য ট্রাক চালক-হেলপার আটক হয়েছে বিজিবি ও বিএসএফের হাতে।

    এছাড়াও পাসপোর্টের কাজ দ্রæত করে দেওয়ার ও টাকা ভারতে পাঠানোর কথা বলে এসব স্টোর, ট্রেডার্স ও এন্টারপ্রাইজের আরও একটি সিন্ডিকেট যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে গুনতে থাকে। এক পর্যায়ে দোকানের ড্রয়ারের মধ্যে ও পায়ের কাছে কিছু টাকা ফেলে দিয়ে ৪/৫ হাজার টাকা গায়েব করে দেয়। এ নিয়ে দোকানদার ও যাত্রীদের মধ্যে বাগ-বিতন্ডা করতে দেখা যায়। এরকম অনেক ঘটনায় বিজিবি ও পুলিশ টাকা উদ্ধার করে দিলেও আটক করেনি প্রশাসন। আর এ কারণে বন্ধ হয়নি এসব সিন্ডিকেট।    

    বিজিবি জানায়, গত এক বছরে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাচারের সময় ৮৮ হাজার ৪০০ মার্কিন ডলার, ২৬ হাজার কেনাডিয়ান ডলার, ৯ লাখ ৯২ হাজার ভারতীয় রুপি, ৫৭ হাজার সৌদি রিয়াল ও ২৬ লাখ টাকা জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় ১০ হুন্ডি পাচারকারীকে গ্রেফতার করা হয়।

    গত এক বছরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১০ হুন্ডি পাচারকারী বিজিবি‘র হাতে আটক হলেও আটক হওয়া ব্যক্তিরা প্রকৃত মালিক নয়। তারা টাকার বিনিময়ে এসব হুন্ডির টাকা পাচার করে থাকে মাত্র। এভাবে প্রকৃত হুন্ডি কারবারিরা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।

    গোয়েন্দা কার্যক্রম বাড়ানোসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করেও থামছে না হুন্ডি পাচার। প্রশাসনের নাকের ডগায় চলছে হুন্ডির কোটি কোটি টাকা ও ডলার পাচার। তারা জেনেও না জানার ভান করে থাকেন। ফলে পাচার বন্ধ অনেকাংশে বিঘিœত হয়ে থাকে।

    বেনাপোলের কয়েকজন স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় কিছু অবৈধ প্রতিষ্ঠান বিভিন্ন নাম দিয়ে এন্টারপ্রাইজ গড়ে তুলেছে। তাদের মূলত কাজ অবৈধ ভাবে ভারতে টাকা ও ডলার পাচার করা। এরা চিরকুটের মাধ্যমে এসব টাকা ও ডলার ভারতে পাচার করে আসলেও প্রশাসন এ ব্যাপারে কোন ব্যবস্থা নেন না। এর ফলে এদেশের টাকা ডলার চলে যাচ্ছে অন্যদেশে।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, চেকপোস্টে মানি চেঞ্জারের পাশাপাশি বেশ কিছু অবৈধ দোকানে অবৈধ টাকা পয়সা লেনদেন হয়ে থাকে। পুলিশ বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে আটক করেছে। যাত্রীদের সচেতন করছি। পুলিশ এ ব্যাপারে তৎপর রয়েছে।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, গত এক বছরে বিপুল পরিমাণ দেশি বিদেশী মুদ্রাসহ ১০ হুন্ডি পাচারকারীকে আটক করা হয়েছে। চোরাকারবারীরা ডলার, রুপি, টাকা হুন্ডির মাধ্যমে পাচার করে থাকে। বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বেনাপোল চেকপোস্ট এলাকায় হুন্ডি পাচার শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবির প্রচেস্টা অব্যাহত থাকবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৬ মার্চ, ২০২৩ ০৮:১১ পূর্বাহ্ন