নানা বাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

১৬ মার্চ, ২০২৩ ০৮:০৫ পূর্বাহ্ন

নানা বাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

যশোরের ঝিকরগাছার গদখালিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে তুহিন ব্যাপারী (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মার্চ) ভোরে উপজেলার নবীননগর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত তুহিন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌ বাজার এলাকার কামাল ব্যাপারীর ছেলে।

নিহতের চাচা জাহিদুল ইসলাম ব্যাপারী তুহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫/২০ দিন আগে ঝিকরগাছার নবীনগরে তার নানা বাড়ি বেড়াতে যায় তুহিন। বুধবার সকালে বজ্রপাতে নানা বাড়িতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানায়, তুহিনের মৃত্যুর সংবাদ পেয়ে আমাদের পরিবারের সদস্যরা নবীনগরে গেছে। তার এই করুন মৃত্যু পরিবারের কেউ মেনে নিতে পারছেনা।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৬ মার্চ, ২০২৩ ০৮:০৫ পূর্বাহ্ন