শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ মার্চ, ২০২৩ ০৯:৪৪ অপরাহ্ন

    রাষ্ট্রপতির সঙ্গে তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বুধবার বঙ্গভবনে পৃথক পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ।

    তাঁরা হলেন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএমইউ) উপাচার্য রিয়েল এডমিরাল মোহাম্মদ মুসা, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জামালউদ্দিন আহমেদ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আরএমএসটিইউ) উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার।

    রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে  জানান, সৌজন্য সাক্ষাৎকালে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং অবকাঠামো বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।

    রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য তাদের কথা ধৈর্য্য সহকারে শুনেন এবং সহযোগিতার আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়সমূহে মানসম্পন্ন শিক্ষা প্রদান ও লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেও রাষ্ট্রপতি তাগিদ দেন।

    তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গ্রহণ, লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও প্রকৃত ছাত্র-ছাত্রীদের হলে অবস্থান নিশ্চিত করতে ও উপাচার্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

    এ সময় রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এবং ঊর্ধ্বতন সামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৫ মার্চ, ২০২৩ ০৯:৪৪ অপরাহ্ন