শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কৃষ্ণ সাগরে আমেরিকান ড্রোন বিধ্বস্ত করলো রুশ যুদ্ধ বিমান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ মার্চ, ২০২৩ ০৪:০১ অপরাহ্ন

    কৃষ্ণ সাগরে আমেরিকান ড্রোন বিধ্বস্ত করলো রুশ যুদ্ধ বিমান

    মার্কিন সামরিক বাহিনী বলেছে, রাশিয়ার একটি যুদ্ধবিমান থেকে মঙ্গলবার কৃষ্ণ সাগরে অবস্থানরত আমেরিকার একটি ড্রোনের উপর জ্বালানি তেল ঢেলে দিলে সেটি বিধ্বস্ত হয়েছে। কৌশলটিকে ‘বেপরোয়া’ হিসেবে উল্লেখ করে ওয়াশিংটন এর সমালোচনা করে। খবর এএফপি’র।

    ইউএস ইউরোপিয়ান কমান্ড বলেছে, রাশিয়ার দুটি সু-২৭ যুদ্ধবিমান আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন এমকিউ-৯ রিপারকে আটকে দিয়ে এর প্রপেলার কেটে দেয়।

    তারা জানায়, ‘সংঘর্ষের আগে বেশ কয়েকবার সু-২৭ একেবারে বেপরোয়া,পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর এবং অপেশাদার পদ্ধতিতে এমকিউ-৯ এর সামনে জ্বালানী ফেলে উড়ে যায়।’তবে মস্কো ড্রোনটি বিধ্বস্তের কারণ অস্বীকার করেছে।

    পেন্টাগনের পক্ষ থেকে কলা হয়, ড্রোনটি আইএসআরের (গোয়েন্দা, নজরদারি, পুনরুদ্ধার)  নিয়মিত মিশনে ছিল।
    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘তীক্ষè কৌশলের ফলে মনুষ্যবিহীন এমকিউ আকাশযানটি একটি অনিয়ন্ত্রিত ফ্লাইটের রেঞ্জে ঢুকে পড়ে দ্রুত উচ্চতা হ্রাস করায় সেটি পানির পৃষ্ঠের সাথে ধাক্কা খায়।’

    মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা এ ঘটনার প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৫ মার্চ, ২০২৩ ০৪:০১ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৫ মার্চ, ২০২৩ ০৪:০১ অপরাহ্ন