শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অসহায় শিপলুর উন্নত চিকিৎসায় সাহায্য কামনা পরিবারের

    বেনাপোল প্রতিনিধি

    ১৫ মার্চ, ২০২৩ ০৯:৩৪ পূর্বাহ্ন

    অসহায় শিপলুর উন্নত চিকিৎসায় সাহায্য কামনা পরিবারের

    অসহায় আব্দুর রহিম শিপলুর (৪০) জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। শিপলু দীর্ঘদিন ধরে লিভার জটিলতাসহ বিভিন্ন শারীরিক রোগে ভুগছেন। জরুরি ভিত্তিতে তার অপারেশনসহ উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আব্দুর রহিম শিপলু যশোর নতুন উপশহর ডি-ব্লক এলাকার মৃত আবদুল হকের ছেলে।

    পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ শিপলু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে পরিবারের সকল ব্যয় মেটাতে হয়। অসুস্থ হওয়ার পর থেকে ঠিকমত কাজকর্ম করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। স্ত্রী সন্তান নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। তার দুটি সন্তান রয়েছে। বড় সন্তান আবিদ ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে এবং ৫ বছর বয়সের কন্যা সন্তান ফাতিমা শিশু শ্রেণীতে পড়াশোনা করে। টাকার অভাবে তার সন্তানদের পড়ালেখা ধ্বংস হতে বসেছে। একদিকে সংসার চালাতে ব্যর্থ, অন্যদিকে নিজের চিকিৎসা খরচ বহন সবই বন্ধ হয়ে বিপাকে পুরো পরিবার।

    অসুস্থ শিপলুর শিশু সন্তান আবিদ জানান, বাবার এ পরিস্থিতিতে নিজেদের বড্ড অসহায় লাগছে। একদিকে পরিবারের অসহায়কতা অন্যদিকে বাবার যন্ত্রণার ছটফট এ বয়সে মেনে নেওয়া অনেক কষ্ট। সকলের কাছে বাবার সহযোগিতা ও দোয়া চেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে শিশু আবিদ।

    অন্যদিকে চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য প্রায় ৬-৭ লাখ টাকার প্রয়োজন। যা তার একার পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। তাই তিনিসহ তার পরিবারের পক্ষ থেকে সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে সাহয্যের আবেদন জানিয়েছেন। কোন হৃদয়বান ব্যক্তি আব্দুর রহিম শিপলুকে চিকিৎসায় সাহায্য দিতে চাইলে যোগাযোগ করুন বিকাশ এবং নগদ মোবাইল- ০১৭৩৬-১৩৯৮০৩ নম্বরে। তার চিকিৎসার জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, নাভারণ শাখার হিসাব নম্বর- ০১৯৮১২৬০০০০০০৮৬ একটি হিসাব খোলা হয়েছে। এ হিসাব নম্বরেও সাহায্য পাঠাতে পারেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৫ মার্চ, ২০২৩ ০৯:৩৪ পূর্বাহ্ন