শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • খালেদার বিদেশযাত্রায় অনুমতির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত: আইনমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৫৫ পূর্বাহ্ন

    খালেদার বিদেশযাত্রায় অনুমতির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত: আইনমন্ত্রী
    বক্তব্য রাখছেন আইনমন্ত্রী

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।  

    শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    আইনমন্ত্রী বলেন, বিএনপির ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করেছেন। বিষয়টি আমি খতিয়ে দেখি, তারপর আমার যে ব্যাখ্যা তা আপনারা জানতে পারবেন। এ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই।

    তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ইমডেমনিটি আইন বাতিল করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে, মানবতাবিরোধী অপরাধীদের বিচার করেছে। এর চেয়ে বড় আইনের শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ আর কোনো সরকার নেয়নি।

    কক্সবাজারে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি অপরাধ। এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

    সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার, ঢাবি আইন অনুষদের ডিন ড. মো. রহমত উল্লাহ। আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা মোহাম্মদ আবু কাউসার।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর