শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ক্যামডেনের মেয়রের সাক্ষাৎ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ মার্চ, ২০২৩ ০৯:৩৩ অপরাহ্ন

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ক্যামডেনের মেয়রের সাক্ষাৎ

    যুক্তরাজ্যের ক্যামডেনের মেয়র নাসিম আলী ওবিই মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক অগ্রগতির বিষয়ে মেয়রকে অবহিত করেন।

    যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশী প্রবাসীদের প্রশংসা করে তারা উভয়েই ব্রিটিশ সমাজ ও অর্থনীতিতে গত ৫ দশকে দু’দেশের মধ্যে একটি প্রাণবন্ত সম্পর্কের বন্ধন সৃষ্টির জন্য তাদের অবদানের কথা স্মরণ করেন।

    ক্যামডেনের মেয়র ব্রিটিশ-বাংলাদেশী প্রবাসীদের বিশেষ করে নির্বাচিত প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদানের পরামর্শ দেন। তারা জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ-যুক্তরাজ্যের সহযোগিতা নিয়েও আলোচনা করেন।

    পররাষ্ট্রমন্ত্রী বৃটিশ-বাংলাদেশী প্রবাসীসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুততম সময়ে মিয়ানমারে তাদের মাতৃভূমিতে স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানান।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৪ মার্চ, ২০২৩ ০৯:৩৩ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৪ মার্চ, ২০২৩ ০৯:৩৩ অপরাহ্ন