শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • যশোরের শার্শায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত. আহত-২

    বেনাপোল প্রতিনিধি

    ১৪ মার্চ, ২০২৩ ০৮:১৬ পূর্বাহ্ন

    যশোরের শার্শায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত. আহত-২

    যশোরের শার্শায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় হৃদয় হোসেন (২২) ও নাহিদ হোসেন (২০) নামে প্রাইভেটকারে থাকা অপর দুই যুবক আহত হয়েছে।

    সোমবার দুপুর ১২ টার সময় উপজেলার যশোর-সাতক্ষীরা সড়কের শার্শার কুঁচেমোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম বেনাপোল পোর্ট থানার আমড়াখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

    প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর ১২ টার দিকে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-ট-১২-২২১৭) সাতক্ষীরার উদ্দ্যেশে যাওয়ার সময় কুঁচেমোড়া নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাইড দিতে গেলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশরাফুল ইসলাম নামে ওই যুবকের মৃত্যু হয়।

    নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা অপর দুইজন আহত হয়েছে। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই প্রাইভেট কার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৪ মার্চ, ২০২৩ ০৮:১৬ পূর্বাহ্ন