শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ভারতে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরল ৮ বাংলাদেশি

    বেনাপোল প্রতিনিধি

    ১৩ মার্চ, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ন

    ভারতে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরল ৮ বাংলাদেশি

    ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৮ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিলো ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

    রোববার (১২ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এদেরকে  বেনাপোল পোর্টথানা পুলিশের মাধ্যমে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দিলো বেনাপোল পোর্ট থানা পুলিশ।

    ফেরত আসারা সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।

    পুলিশ ও এনজিও সংস্থ্যার কর্মীরা জানায়, ফেরত আসা যুবকেরা অভাবী পরিবারের।  ভাল কাজের কথা বলে এদেরকে সীমান্ত পথে ভারতে নিয়ে যায় দালালেরা। পরে প্রতারনা করে তাদের ফেলে পালিয়ে আসে দালাল চক্র। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে তাদের দুই বছরের সাজা দেয় আদালত।

    বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব জানান, দুই বছর কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা ৮ জন বাংলাদেশিকে জাস্টিস অ্যান্ড কেয়ার এনজিও  মাধ্যমে বেনাপোল  থানায় সোপর্দ করা হয়েছে।

    যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টারহোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৩ মার্চ, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ন