শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধা নির্ভর অর্থনীতির দেশ : আইসিটি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ মার্চ, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন

    ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধা নির্ভর অর্থনীতির দেশ : আইসিটি প্রতিমন্ত্রী

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ  হবে  মেধা নির্ভর  অর্থনীতির  দেশ।  স্মার্ট বাংলাদেশের ডিজিটাল অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলতে  শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করতে হবে। তিনি এক্ষেত্রে সরকার, ব্যবসায়ী এবং একাডেমিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

    রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩-এ স্মার্ট বাংলাদেশের ডিজিটাল অর্থনৈতিক সম্ভাবনা বিষয়ক এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবসায়িক পরিবেশ তৈরির সুফল বিষয়ে তুলে ধরে জুনাইদ আহমেদ পলক বলেন, বিকাশ এখন মোবাইল ফাইন্যান্সিয়ালে চ্যাম্পিয়ন, সবার হাতেই এখন একটা করে মোবাইল আছে। বাংলাদেশে এখন সরাসরি বিদেশি বিনিয়োগ আসছে।  কোভিডে ই-কমার্স ব্যবসা- বাণিজ্যের লাইফ লাইনে পরিণত হয়েছে। আমাদের এখন লক্ষ্য ইনোভেশন ইকো সিস্টেম গড়ে তোলা। কৃষি, পোশাক ও প্রবাসী আয়ই ছিলো এতোদিন আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু এখন শ্রম নির্ভর থেকে আমরা প্রযুক্তি নির্ভর  হয়েছি। আমরা মনে করি, ওই সময়ের মধ্যে আমাদের উদ্ভাবক ও তরুণ উদ্যোক্তারা চাকরি না খুঁজে চাকরি দাতা হবে। সমস্যার সমাধানকারী  তৈরি করবে। সবশেষে আমরা স্টার্টআপ ইকো সিস্টেম গড়ে তুলবো। এভাবেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ  হবে  মেধানির্ভর  অর্থনীতি এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ।  

    মাস্টার কার্ডের  কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ শামসুল আরেফিন, বিকাশের ফাউন্ডার এন্ড সিইও কামাল কাদির, দারাজ সিইও বি. মিকালসেন, আজিয়াটা বারহাদের ডিরেক্টর বিবেক সৌধ,  বেসিসের সভাপতি রাসেলটি আহমেদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব  টেলিনর (এশিয়া) জে. এ রোস্টরাপ।




    সাতদিনের সেরা খবর

    তথ্য-প্রযুক্তি - এর আরো খবর