শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে কাপড় ব্যবসায়ীর উপর হামলার বিচারের দাবিতে উত্তাল শহর

    পিরোজপুর প্রতিনিধি

    ১২ মার্চ, ২০২৩ ১১:৪০ অপরাহ্ন

    পিরোজপুরে কাপড় ব্যবসায়ীর উপর হামলার বিচারের দাবিতে উত্তাল শহর

    পিরোজপুর শহরের এক কাপড় ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে লুটপাটের ঘটনার প্রতিবাদে শহরের ব্যবসায়ীরা আন্দোলন করেছে। হামলাকারীদের বিচারের দাবিতে শহরের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ও বিক্রি বন্ধ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আসামীদের গ্রেপ্তার সহ বিচারের দাবিতে রোববার জেলার ব্যবসায়ীরা বেলা ১১.০০ টা থেকে ১১.১০ মিনিট সকল প্রকার বিক্রি বন্ধ রেখে প্রতিবাদ জানান। এদিকে কাপড় ব্যবসায়ীদের আন্দোলনের সাথে একমত প্রকাশে করে জেলা ব্যবসায়ী সমিতির ৫৬ টি সংগঠন একসাথে আন্দোলন করায় উত্তাল হয়ে উঠেছে পিরোজপুর শহরে।

    পিরোজপুর শহরের কাপুড়িয়া পট্টির  মুঈন গার্মেন্টসের ব্যবাসায়ীর উপরে কাপড় ক্রয় নিয়ে ঝগড়ার ঝেড়ে শনিবার দুপুরে একদল যুবক এসে হামলা চালিয়ে দোকানের ব্যবসায়ী রেজওয়ান খান সুইটের উপর হামলা চালিয়ে তাকে আহত করে এবং দোকানের মালামাল লুটপাট করে। তৎক্ষনিক প্রতিবাদ জানিয়ে শহরের ব্যবসায়ীর জড়িতদের আটকের দাবীতে রাস্তায় বিক্ষোভ মিছিল করে। পরে কাডড় ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে প্রতিবাদ জানান। ব্যবসায়ীরা এ সময় জানান স্থানীয় কিছু যুবক জেলা ছাত্রলীগের নাম করে বিভিন্ন সময় তাদের উপর হামলা চালিয়ে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্থ করে আসছে। তাই ব্যবসায়ীরা প্রশাসনের কাছে তাদের গ্রেপ্তার সহ বিচারের দাবী করেন। ব্যবসায়ীদের এ আন্দোলনে উত্তপ্ত হয়ে উছেঠে শহর।

    ভুক্তভোগী মুঈন গার্মেন্টসের ব্যবসায়ী রেজওয়ান খান সুইট জানান, অন্যায় ভাবে কয়েকজন যুবক তার উপরে হামলা চালায় এবং দোকানের ক্যাশে থাকা টাকা নিয়ে যায়। তার উপরে অর্তর্কিত হামলা ও ছিনতাইয়ের বিচার সুষ্ঠ বিচার চান তিনি।

    স্থানীয় ব্যবসায়ীদের উপর এ হামলা বিচার না হলে এবং এই রকম কোন ঘটনা যদি পূন:রায় ঘটে তাহলে পিরোজপুরের ব্যবসায়ীরা আগামীতে আরো বড় আন্দোলনের নামার হুসিয়ারী প্রদান করে।

    পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, ব্যবসায়ীদের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর