শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কাউখালীতে গার্ডার ব্রিজে এপ্রোচ না থাকায় জনদুর্ভোগ চরমে

    পিরোজপুর প্রতিনিধি

    ১২ মার্চ, ২০২৩ ১১:০৫ অপরাহ্ন

    কাউখালীতে গার্ডার ব্রিজে এপ্রোচ না থাকায় জনদুর্ভোগ চরমে

    পিরোজপুরের কাউখালী উপজেলা সড়কে এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এক বছর পূর্বে আরসিসি গার্ডার ব্রিজ নির্মিত হলেও অধ্যবধি পর্যন্ত, দুপাশে এপ্রোচ না থাকায় চলাচলে চরম দূভোগে পড়েছে সাধারণ মানুষ।

    উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায়, ঐশি এন্টার প্রাইজ নামক ঠিকাদার প্রতিষ্ঠানটি ১ বছর পূর্বে আই.বি.আর.পি প্রকল্পের আওতায় ২ কোটি ৭২ লক্ষ টাকা ব্যায় ব্রিজের মূল কাজ শেষ করলেও এপ্রোজের কাজ ফেলে রেখে যায়। ব্রিজের দুই পাড়ে ৬টি রাস্তার সংযোগ রয়েছে।

    জনগুরুত্বপূর্ন এই ব্রিজটির উত্তর পাশে একমাত্র সরকারি বালিকা বিদ্যালয় প্রায় সহস্্রাধিক ছাত্রী প্রতিদিন বিদ্যালয় যাতায়াত করেন। ব্রিজের ১০০ গজের মধ্যেই রয়েছে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কাজী হারুনর রশিদ প্রাথমিক বিদ্যালয় তার পাশেই রয়েছে কেন্দ্রীয় আশ্রম এবং ব্রিজের দক্ষিন পাশেই ২০০ গজের মধ্যেই উপজেলা পরিষদ, সরকারি বালক বিদ্যালয়, সরকারি কলেজ, স্বাস্থ্য কমপ্লেস্ক ও মহিলা কলেজের মতো গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান।

    যে কারনে ব্রিজের দুই পাড়েই কয়েক হাজার মানুষের প্রতিদিন জরুরি কাজে যাতায়েত করতে হয়। এপ্রোজ না থাকায় কাজী হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পলাশ সিকদার, এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল সহ অনেকেই অভিযোগ করেন যে, প্রতিদিন শিক্ষার্থীরা আসা যাওয়ার সময় ধুলা বালিতে একাকার হয়ে যায়। ফলে সর্দি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।

    এ ব্যাপারে ঠিকাদারের প্রতিনিধি সঞ্জিত সাহা জানান, অ্যাপ্রস করার জন্য রিভাইস অনুমোদনের নির্মিত্বে হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ করা হবে। কাউখালী উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ২/১ দিনের মধ্যে প্রধান প্রকৌশলী এপ্রোজের অনুমোদন পাওয়া যাবে এবং ঠিকাদার কাজ শুরু করবেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর