শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ১৮ মার্চ সব মহানগরে বিএনপির সমাবেশ

    নিজস্ব প্রতিবেদক

    ১২ মার্চ, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন

    ১৮ মার্চ সব মহানগরে বিএনপির সমাবেশ

    যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা দাবিতে আগামী ১৮ মার্চ সারাদেশে মহানগরে প্রতিবাদ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

    শনিবার সকালে নয়া পল্টনে মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক ঘন্টার মানবন্ধন কর্মসূচি থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।


    তিনি বলেন, ‘আগামী ১৮ মার্চ শনিবার সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে  সারা দেশের সকল মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।


    বিএনপি ছাড়া, গণতন্ত্র মঞ্চ পল্টনে মোড়ে, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি যৌথভাবে আরামবাগে, ১২ দলীয় জোট বিজয়নগরে পানির ট্যাংকের কাছে, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয় নগরে আল-রাজী কমপ্লেক্সের সামনে, গণতান্ত্রিক বাম ঐক্য ও পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে আলাদা আলাদাভাবে মানবন্ধন কর্মসূচি থেকে এই অভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।


    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়া পল্টন এবং উত্তর বিএনপি বাড্ডায় সুবাস্ত নজর ভেলীর সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন করে।

    সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং গ্যাস-বিদ্যুত-জ্বালানি-নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলায় এই কর্মসূচি করে।

    সরকার পদত্যাগের দাবিতে যুগপত আন্দোলনের কর্মসূচি শুরু হয় গত ২৪ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে। এরপর ধারাবাহিকভাবে তারা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ করেছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন পর্যায় পদযাত্রার কর্মসূচি করে। এরপর থানা, জেলা ও মহানগরে পদযাত্রার ধারাবাহিক কর্মসূচি শেষ করেছে ৪ মার্চ।
    মানববন্ধন কর্মসূচি ছিল যুগপৎ আন্দোলনের নবম কর্মসূচি।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ১২ মার্চ, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন