শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • যশোরের শার্শায় একসঙ্গে তিন সন্তান প্রসব

    বেনাপোল প্রতিনিধি

    ১২ মার্চ, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ন

    যশোরের শার্শায় একসঙ্গে তিন সন্তান প্রসব

    যশোরের শার্শায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন সুমি বেগম (২৪) নামে এক গৃহবধূ। তিন নবজাতকের মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। শুক্রবার সন্ধায় যশোর একতা হাসপাতালে তিন সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।

    তিন সন্তানের জননী  সুমি বেগম শার্শা উপজেলার আমলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। বিয়ের তিন বছর পর তিন সন্তান একসঙ্গে পেয়ে খুশি হাবিবুর রহমান ও সুমী বেগম দম্পতিসহ গ্রামবাসী।

    হাসপাতাল সূত্রে জানা যায়, গৃহবধূ সুমি বেগম শুক্রবার সন্ধায় যশোর একতা হাসপাতালে ভর্তি হন। পরে অপরেশনের মাধ্যমে সন্ধা ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে তিনটা সন্তান প্রসব করেন তিনি।

    যশোর একতা হাসপাতালের ডা. ইলা মন্ডল বলেন, সুমি বেগম প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হন। পরে অপরেশনের মাধ্যমে তিন সন্তানের জম্ম হয়। সন্তান তিনটার মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান। শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন বলে তিনি জানিয়েছেন।

    এ ব্যাপারে সুমী বেগম বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন।

    নবজাতকদের বাবা হাবিবুর রহমান আনন্দ আপ্লুত হয়ে বলেন, আশা করি তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব। সবার কাছে সন্তানদের জন্য দোয়াও চেয়েছেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১২ মার্চ, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ন