শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অভিনেত্রী রেবেকার শুভ জন্মদিন

    নিজস্ব প্রতিবেদক

    ১২ মার্চ, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন

    অভিনেত্রী রেবেকার শুভ জন্মদিন

    চলচ্চিত্র অভিনেত্রী রেবেকার জন্ম দিন ছিল ১১ মার্চ শনিবার। ১৯৭১ সালের ১১ মার্চ মাদারীপুরের শিবচরে বাবা আব্দুল আজিজ খান ও মা তসিরুন্নেসার ঘরে জন্মগ্রহণকারী এই অভিনেত্রীর পারিবারিক নাম রাবেয়া। বৈবাহিকসূত্রে রেবেকা রউফ হিসাবেও পরিচিত তিনি।
     
    ১৯৮৫ সালে ইবনে মিজান পরিচালিত রাজবধূ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে রেবেকার।

     
    দুই ভাই দুই বোনের মধ্যে রেবেকাই সবার বড়। তার "রাবেয়া" নাম পরিবর্তন করে প্রয়াত পরিচালক শিবলি সাদিক নাম দেন "রেবেকা"। রেবেকা চিত্রনায়ক ফরহাদ রউফকে ১৯৯৭ সালের ১৭ জুন বিয়ে করেন। এই দম্পতির ফারদিন রউফ ও রাকা রউফ নামে দুই সন্তান রয়েছে।

    রেবেকা ১৯৮৫ সালে দশম শ্রেণীতে পড়ার সময় ইবনে মিজান পরিচালিত রাজবধূ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার শিশুশিল্পী হিসাবে বাংলাদেশী চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। এরপর তিনি নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন ১৯৯০ সালে শিবলি সাদিক পরিচালিত অর্জন চলচ্চিত্রে। অর্জন চলচ্চিত্রটিতে তিন নায়িকার একজন ছিলেন তিনি, অন্য দুজন ছিলেন অঞ্জু ঘোষ ও কবিতা। এতে রেবেকার বিপরীতে ছিলেন প্রয়াত অভিনেতা মিঠুন। এরপর তিনি অন্যতম নায়িকা হিসেবে শেখ নজরুল ইসলামের চাঁদের আলো ছবিতে ওমর সানির বিপরীতে, আজমল হুদা মিঠুর চোর ডাকাত পুলিশ, শিবলি সাদিকের মা মাটি দেশ, নাদিম মাহমুদের আন্দোলন, ফিরোজ আল মামুন পরিচালিত একে ফিল্মস প্রযোজিত কমলার বনবাস চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন, এতে তার বিপরীতে ছিলেন আনোয়ার শরীফ। এই চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি।

    দুলনা, দংশন, সম্মান, অচেনা ও ত্রাসসহ আরও বেশ কিছু চলচ্চিত্রে নায়িকা হিসাবে অভিনয় করেন রেবেকা। তার স্বামী অভিনেতা ফরহাদের সঙ্গেও একটি চলচ্চিত্র ময়নামতির সংসার-এ অভিনয় করেছেন তিনি। কালাম কায়সার পরিচালিত চরম প্রতিশোধ চলচ্চিত্রে অভিনেতা রুবেলের মা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে "মা" চরিত্রে রেবেকার যাত্রা শুরু হয়। এরপর মা হিসেবেই তিনি কাজ করে যাচ্ছেন। তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র মধ্যে চালবাজ, নায়ক, মেন্টাল, রাত্রির যাত্রী, পাংকু জামাই, তুই শুধু আমার, বেপরোয়া, নোলক, সুলতান: দ্য সেভিয়ার ইত্যাদি অন্যতম।

    চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন রেবেকা। সাদেক সিদ্দিকী, মাইনুল হোসেন খোকন, সুজন বড়ুয়াসহ আরও বেশ ক’জন নির্মাতার নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন তিনি। বেদের মেয়ে জোছনা ও কাশেম মালার প্রেম নামের কয়েকটি মঞ্চনাটকেও অভিনয় করেছেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১২ মার্চ, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১২ মার্চ, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন