শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সিলেট মহানগর বিএনপির নতুন সভাপতি নাসিম, সম্পাদক এমদাদ

    নিজস্ব প্রতিবেদক

    ১১ মার্চ, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন

    সিলেট মহানগর বিএনপির নতুন সভাপতি নাসিম, সম্পাদক এমদাদ

    সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী বিজয় লাভ করেছেন। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব বিজয়ী হয়েছেন। সিলেট নগরের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে শুক্রবার (১০ মার্চ) সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের ভোট শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

    নির্বাচনে সভাপতি পদে নাসিম হোসাইন এক হাজার ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৬৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এমদাদ হোসেন চৌধুরী। তিনি পেয়েছেন এক হাজার ৫৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম পেয়েছেন ৭৭২ ভোট।

    সাংগঠনিক সম্পাদক পদে লড়েছেন চার প্রার্থী। বিজয়ী প্রার্থী সৈয়দ সাফেক মাহবুব পান ৬৫৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন পেয়েছেন ৬২৩ ভোট।

    এর আগে দুপুর ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। সিলেট মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালের ৭ জানুয়ারিতে। দীর্ঘ সাত বছর পর এই ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হলো আজ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ১১ মার্চ, ২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন