শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শার্শায় ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি

    বেনাপোল প্রতিনিধি

    ১১ মার্চ, ২০২৩ ০৮:০৪ পূর্বাহ্ন

    শার্শায় ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি

    যশোরের শার্শার নাভারণ-সাতক্ষীরা মোড়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৮ হাজার তিনশ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    শুক্রবার (১০ মার্চ) সকাল ১১ টার দিকে বিজিবির একটি বিশেষ অভিযানিক টহল দল ইয়াবার চালানটি উদ্ধার করে।
    ইয়াবা উদ্ধারের বিষয়টি জানিয়েছেন যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ হাসান জামিল।

    বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে ভারত থেকে পাচার করে এনে সাতক্ষীরা-ঢাকাগামী একটি পরিবহনে করে বিপুল পরিমাণ মাদকের একটি চালান ঢাকায় নেয়া হবে। এমন সংবাদ পেয়ে শার্শার আমড়াখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন অবস্থানে থাকে। এক পর্যায়ে তামিম নামের ( টাঙ্গাইল মেট্রো জ-১১-০০৪৮) একটি পরিবহন নাভারণের সাতক্ষীরা মোড়ে আসলে তাতে অভিযান চালিয়ে একটি সিটের নীচ থেকে ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়।

    আটককৃত ইয়াবা ট্যাবলেট ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১১ মার্চ, ২০২৩ ০৮:০৪ পূর্বাহ্ন