শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • খালেদার রাজনীতি ও নির্বাচন আদালতের ওপর নির্ভর করছে : কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ১০ মার্চ, ২০২৩ ১১:১১ অপরাহ্ন

    খালেদার রাজনীতি ও নির্বাচন আদালতের ওপর নির্ভর করছে : কাদের

    বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করার সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেন, মানবিক কারণে খালেদা জিয়া জেলের বাইরে আছেন, তার দন্ডশেষ হয়নি। মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। বেগম জিয়া রাজনীতি বা নির্বাচন করবেন কি-না সে বিষয়টি আদালতের ব্যাপার।

    ওবায়দুল কাদের শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলের সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


    মুহসিন হলের প্রাক্তনী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। আরদেশের টাকা লুটপাট করায় জনগণ বিএনপিকে  প্রত্যাখ্যান করেছে।

    বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের গণআন্দোলনে ভাটা পড়েছে;নেতা-কর্মীরা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। তাই আবোল তাবোল বকছেন। জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

    ‘আওয়ামী লীগ বিলাসী জীবনযাপনের জন্য রাজনীতি করে’ মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কোনও বিলাসী রাজনীতি করে না। পকেটের রাজনীতি করে বিএনপি।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

    অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা নুরুল ফজল বুলবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও মুহসিন হল প্রভোষ্ট ড. মাসুদুর রহমান প্রমুখ।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ১০ মার্চ, ২০২৩ ১১:১১ অপরাহ্ন