শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরেও স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

    পিরোজপুর প্রতিনিধি

    ৯ মার্চ, ২০২৩ ১১:২৭ অপরাহ্ন

    পিরোজপুরেও স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

    আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরেও বৃহস্পতিবার থেকে সরকার নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবির এ পণ্য বিক্রি শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানির ট্যাংকির পাশে জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ। প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা, ছোলা বুট প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প দামে এসব পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।

    বর্তমান সরকার নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে এ সব পন্য সরবরাহ করছেন যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে। আর এগুলোর সুষ্ঠ সরবরাহ নিশ্চিত করতে তৎপর স্থানীয় প্রশাসন বলে জানান জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। পিরোজপুরের সাতটি উপজেলায় পর্যায়ক্রমে ৭৭ হাজার ৫০১ জনকে দুইবার করে এসব পণ্য বিতরণ করা হবে ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর