“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই শ্লোগানে যশোরের শার্শায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বুধবার দুপুর ১২ টার সময় র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়াসহ উপজেলা পরিষদের কর্মকর্তা- কর্মচারী ও গণ্য মান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।