শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    নিজস্ব প্রতিবেদক

    ৮ মার্চ, ২০২৩ ০৯:৫৩ অপরাহ্ন

    ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে প্রেসক্লাব চত্বরে আনন্দ র‌্যালীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

    র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে মন্ত্রী ক্লাব মিলনায়তনে কেককাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

    এসময় ক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, বিএফইজে’র সভাপতি ওমর ফারুক, সাংবাদিক নেতা ও টিভি টুডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ‚ঞা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর