শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ঢাকা মহানগর বিএনপির নিষ্ক্রিয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

    নিজস্ব প্রতিবেদক

    ৮ মার্চ, ২০২৩ ০৯:২৭ অপরাহ্ন

    ঢাকা মহানগর বিএনপির নিষ্ক্রিয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

    দলীয় কর্মসূচিতে গড়হাজির থাকায় এবার নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এর অংশ হিসেবে বুধবার মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩৩ নং ওয়ার্ড কমিটির সহ সভাপতি কেএম শামসুর রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জিয়াউর রহমান স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ সিদ্ধান্ত নেন।

    এতে বলা হয়, কেএম শামসুর রহমান রাজনৈতিক কর্মসূচিতে অনুপস্থিতিসহ সাংগঠনিক নির্দেশনা অমান্যের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

    দলটির নেতা-কর্মীরা জানান, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন দলের হাইকমান্ড। যার কারণে দলের ঘোষিত কর্মসূচিতে নেতা-কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কোন কারণ ছাড়া ধারাবাহিকভাবে কর্মসূচিতে উপস্থিত না থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে দলটির। কেএম শামসুর রহমান বিগত কয়েকটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ৮ মার্চ, ২০২৩ ০৯:২৭ অপরাহ্ন