শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাজিরপুরে আশ্রয়নের আরও ১৫২ টি ঘর উদ্বোধনের অপেক্ষায়

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ মার্চ, ২০২৩ ০৯:১৯ অপরাহ্ন

    নাজিরপুরে আশ্রয়নের আরও ১৫২ টি ঘর উদ্বোধনের অপেক্ষায়

    পিরোজপুরের নাজিরপুরে মুজিব বর্ষ উপলক্ষে  আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে গৃহহীনদের জন্য নির্মিত  আরও ১৫২ টি ঘর উদ্বোধনের অপেক্ষায়।

    আগামী ২১ মার্চ ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী গৃহহীনদের জন্য নির্মানকৃত এ ঘরগুলোর শুভ উদ্বোধন করবেন এবং নাজিরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।

    এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশ জানান, উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে গৃহহীনদের জন্য নির্মান কৃত ৩১০টি ঘরের মধ্যে ইতিমধ্যে ১৫২ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এবং নির্মাণ কৃত ঘরগুলো ইতিমধ্যে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান স্যার পরিদর্শন করেছেন। আশা করছি আগামী ২১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ঘরগুলোর শুভ উদ্বোধন করবেন এবং সেই সাথে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। এছাড়া   ৪র্থ পর্যায়ের অবশিষ্ট ১৫৮ টি ঘরের নির্মাণ কাজ চলমান আছে। খুব শীগ্রই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর