শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ মার্চ, ২০২৩ ০৯:১৩ অপরাহ্ন

    পিরোজপুরে  আন্তর্জাতিক নারী দিবস পালন

    “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যে পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। বুধবার দুপুরে এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ মোস্তাফিজুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন, সহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

    পরে নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ২জন দুস্থ উদ্যোক্তাকে ২টি সেলাই মেশিন প্রদান করে। এর আগে সকালে নারী দিবস উপলক্ষে র‌্যালি বের করে মহিলা পরিষদ, ওয়ার্ল্ড ভিশন, উদ্দীপন সহ বিভিন্ন সংগঠন। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ডিসি অফিস সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক কাউন্সিলর মিনারা মাহবুব, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপি’র প্রোগ্রাম অফিসার পলিন সরদার, স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার লিউনিডাস বৈদ্য, মৃদুলা সরকার, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্নাসহ আরো অনেকে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর