শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বেনাপোলে বালিশের নীচে বিদেশী পিস্তল

    বেনাপোল প্রতিনিধি

    ৮ মার্চ, ২০২৩ ১২:০০ অপরাহ্ন

    বেনাপোলে বালিশের নীচে বিদেশী পিস্তল

    যশোর বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় এলাকায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি তাজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার গভীর রাতে আসামির ঘরের খাটের উপর বালিশের নিচ থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। তাজ উদ্দিন বেনাপোল ভবেরবেড় এলাকার আতিয়ার রহমানের ছেলে।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারি পরোয়ানা তামিল ও অস্ত্র উদ্ধার অভিযানে বের হলে জিআর ৩৭৮/১৯  মামলার আসামী তাজ উদ্দিনকে গ্রেফতারের জন্য তার বাড়িতে গেলে তার ঘর তালাবদ্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার মা ফাতেমা বেগম আসামীর ঘরের তালা খুলে দিলে খাটের উপর বালিশের নিচে একটি বিদেশি পিস্তল ( ৭.৬২) পেয়ে সাক্ষীদের মোকাবেলায় জব্দ করা হয়। পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে। আসামির বিরুদ্ধে যশোর আদালতে চারটি মামলা চলমান রয়েছে বলে তিনি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ মার্চ, ২০২৩ ১২:০০ অপরাহ্ন