শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাজিরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা

    পিরোজপুর প্রতিনিধি

    ৮ মার্চ, ২০২৩ ১১:১৬ পূর্বাহ্ন

    নাজিরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা

    পিরোজপুরের নাজিরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই শিক্ষার্থীকে নিজেকে ধর্ষনের হাত থেকে রক্ষার চেষ্টা করলে  তারা তাকে মারধর করে। এতে ওই শিক্ষার্থী আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মঙ্গলবার (০৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পরীক্ষার জন্য জেলা হাসপাতালে প্রেরন করেন। ঘটনাটি ঘটেছে ওই দিন (মঙ্গলবার ৭ মার্চ) দুুপুরে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামে। ভুক্তভোগী ওই ছাত্রী উপজেলার শ্রীরামকাঠী ইউ.জে.কে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

    নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রুম্পা মুৎসুদ্দী বলেন, ওই ছাত্রীর কথা শুনে তাকে পরীক্ষঅর জন্য জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে।

    ওই স্কুল ছাত্রী জানায় , সে ওই দিন দুুপুরের দিকে স্কুল থেকে বাড়িতে এসে ঘরে অবস্থান করছিলো। এ সময় স্থানীয় রাখাল বেপারীর চেলে নিপু বেপারী, বাবুল ঘরামীর ছেলে শান্ত ঘরামী, বিবেক বেপারীর ছেলে মিঠু  বেপারী , জাদব মন্ডলের ছেলে জয় মন্ডল, জয় মজুমদার, দিপ বেপারী, ও সমর সহ ১০-১২ তরুন তার ঘরে ঢুকে। প্রথমে তারা তার মুখে রং দেয়। পরে তাকে ধর্ষনের চেষ্টা করে ও  শরীরের স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয়। এ সময় তাদের বাঁধা দিলে তারা তাকে মারধর করে। এদের মধ্যে কয়েকজনের মুখে রং দেয়া থাকায় তাদের চেনা যায় নি।

    এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে ধারনা করা হচ্ছে হলি খেলা নিয়ে এমন কিছু ঘটতে পারে। তবে ধারনা করা হচ্ছে ওই স্কুল ছাত্রীর শ্লীলতা হানীর ঘটনা ঘটেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর