শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে মা ও মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৭ মার্চ, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে মা ও মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

    চাঁপাইনবাবগঞ্জে ১১ বছর আগের মা-মেয়ে হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

    দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুরের কুমারপাড়ার মো. রুবেল, হুমায়ান কবির ও মাহবুব আলম।

    সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর একজন পলাতক রয়েছেন।

    অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ৩১ আগস্ট রাতে আসামীরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপ-রাজারামপুর কুমারপাড়া মহল্লার  নাসিরুদ্দীনের স্ত্রী নাসিমা বেগম ও মেয়ে নিলাকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গলা কেটে ও শ্বাসরোধ করে হত্যা করে আসামীরা।

    পরদিন পুলিশ নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ ও হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে। পরে নাসিমার বাবা তৈমুর রহমান বাদী হয়ে সদর থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। হত্যাকা-ন্ডের সময় নাসিমার স্বামী সৌদি আরবে ছিলেন।

    মামলা চলাকালীন সময়ে এক আসামীর মৃত্যু হয়। বাকী ৫ আসামীর মধ্যে দোষ প্রমাণিত না হওয়ায় দুই জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর