শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে ডলার, রুপি, মোবাইলসহ পাসপোর্টধারী যাত্রী আটক

    বেনাপোল প্রতিনিধি

    ৭ মার্চ, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন

    বেনাপোলে ডলার, রুপি, মোবাইলসহ পাসপোর্টধারী যাত্রী আটক

    বেনাপোল চেকপোস্ট থেকে ১৬ হাজার ৬০০ কানাডিয়ান ডলার, ৮ হাজার ৫০০ ভারতীয় রুপি ও চারটি মোবাইল ফোনসহ মোহাম্মদ উল্লাহ (৩৮) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

    সোমবার (৬ মার্চ) বিকেলে চেকপোস্ট এলাকায় তল্লাশি করে বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়।  আটক মোহাম্মদ উল্লাহ মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রীকৃষ্ণদি গ্রামের মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে। যার (পাসপোর্ট নাম্বার-এডি-১৭১৯৮৭৮)।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, নিয়মিত তল্লাশি অভিযানে চেকপোষ্টের সামনে ভারত হতে আসা ওই বাংলাদেশি যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার ব্যাগেজ তল্লাশি করে ডেইরি মিল্ক চকলেটের প্যাকেটে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৬ হাজার ৬০০ কানাডিয়ান ডলার, ৮ হাজার ৫০০ ভারতীয় রুপি, ভারতীয় তিনটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ ০৪ টি মোবাইল জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়। যার সিজার মূল্য ১৪ লাখ ৪৫ হাজার ৬২৫ টাকা। আটক পাসপোর্টযাত্রী বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর