শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মঠবাড়িয়ায় মন্দিরের সাইনবোর্ড ব্যবহার করে স্বাস্থ্য কর্মকর্তার জমি দখল

    পিরোজপুর প্রতিনিধি

    ৭ মার্চ, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ন

    মঠবাড়িয়ায় মন্দিরের সাইনবোর্ড ব্যবহার করে স্বাস্থ্য কর্মকর্তার জমি দখল

    পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ  জামাল মিয়া (শোভন) এর শহরের ভোগ দখলীয় জমি মন্দিরের সাইনবোর্ড টাঙ্গিয়ে দখল করার অভিযোগ করেছেন।

    রোববার রাতে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্থানীয় রাজিব ওরফে অসীম মন্ডল (২৩), বনানী ওরফে রনিমন্ডল (২৮), পরিতোষ মিত্র (৪৪), অনুপ বিশ্বাস (৩৮) ও কৃষ্ণ কান্ত হাওলাদারসহ(৩৭)অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে তারজমি দখলের অভিযোগ করেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা: জামাল মিয়া জানান, ০৮.০৮.০১৭ ইং তারিখ মদন শাহা গং দের নিকট থেকে টিএন্ডটি রোডস্থ জে,এল,নং-২১, মৌজা মঠবাড়িয়া এস ,এ ,খতিয়ান ২৮০ এবংদাগ নং-১৪৩২ থেকে ৫ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন।

     চাকুরী করার কারণে  ঢাকাস্থ মহাখালী কর্মস্থল অবস্থানকালে গত ২৬.০২.২৩ তারিখ স্থানীয় মৃত অমৃত মন্ডলের ছেলে রাজিব মন্ডল গং ওই জমিতে একটি টিন সেট ঘর তৈরী করে শ্রীশ্রী হরিমন্দিরের নামে ব্যানার টাঙ্গিয়ে জবর দখলকরে। ডা: জামাল মিয়া খবর পেয়ে ঢাকা থেকে এসে বাঁধা দিলে তারা তার সাথে দুর্বব্যবহার করে।

    এমন কি তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয় বলে তিনি জানান। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাননি বলে ডা: জামাল মিয়া জানান। সংবাদ সম্মেলনে ডা: জামাল মিয়ার ভাতিজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সোহেল আহমদ এবং শ্যালক মোঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

    এ ব্যপারে রাজীব ওরফে অসীম মন্ডলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ওই জমির মালিকানা দাবী করে জানান, তাদের জমিতে তারা মন্দির নির্মাণ করেছেন।

    মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার ডা: জামালের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বিরোধীয় জমির মালিক কে তদন্তাধীন আছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনকরা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর