শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • 'এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড' পেলেন পরিবেশমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৬ মার্চ, ২০২৩ ০৯:১১ পূর্বাহ্ন

    'এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড' পেলেন পরিবেশমন্ত্রী

    দেশের পরিবেশ ও বন সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিনকে 'এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২' প্রদান করা হয়েছে।  

    রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তে এটিএন বাংলা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক পরিবেশমন্ত্রীর হাতে এ পদক তুলে দেন। এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে ১১ টি পৃথক ক্যাটেগরিতে ১১ জন্য বিশিষ্ট ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

    পদক গ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে বিভিন্ন প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে। মন্ত্রী বলেন, দেশের পরিবেশ, বন সংরক্ষণ  ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা সরকারের একার পক্ষে দু:সাধ্য কাজ। সরকারের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। এলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানাই।

     "বন, পরিবেশ ও জলবায়ু উন্নয়ন" ক্যাটাগরিতে 'এটিএন বাংলা উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২২'- এর জন্য নির্বাচিত করায় মন্ত্রী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি পরিবেশ সংরক্ষণে সবাইকে কাজ করার এবং বেশি করে গাছ লাগানোর আহবান জানান।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৬ মার্চ, ২০২৩ ০৯:১১ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৬ মার্চ, ২০২৩ ০৯:১১ পূর্বাহ্ন