শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

    রাজবাড়ী প্রতিনিধি

    ৫ মার্চ, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ন

    রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, মানবিক ও মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে বাংলাদেশ যুবলীগের নেতৃত্বে আনতে হবে। কোন ভুমিদস্যু, মাদক কারবারীকে যুবলীগে ঠাঁই হবে না। কোন দুর্নীতিবাজকে যুবলীগের পদে আনা হবে না।

    তিনি বলেন, আওয়ামী লীগের উন্নয়ন বিএনপি-জামাতের গায়ের জ্বালা। এ কারণে পদযাত্রার নামে দেশে সন্ত্রাসী কর্মকান্ড করতে উঠে পড়ে লেগেছে। দেশের টাকা মেরে বিদেশে পাঁচার করেছে তারেক রহমান, ওই টাকা আমরা দেশে ফিরিয়ে আনছি। বেগম জিয়া এতিমের টাকা মেরে খেয়ে এখন নির্বাচনে অযোগ্য হয়ে পড়েছে। গত নির্বাচনে প্রতিটি আসনে একাধিক ব্যক্তিকে অর্থের বিনিময়ে মনোনয়ন দিয়েছেন। এ কারণে বিএনপি-জামাতের লোক মানেই প্রতারক।

    শনিবার সকাল ১১ টায় রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ফুটবল মাঠে জেলা আওয়ামী যুবলীগের  ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ।  


    রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তৃতা করেন,  বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাহজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি ছিলেন,  রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিম,  রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর পক্ষে তার ছেলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রকিবুল ইসলাম শান্তনু, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আকবর আলী মর্জি, রেজাউল হক রেজা, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা,  এ্যাড. খোদেজা নাসরিন আকতার হোসেন এমপি, বাংলাদেশ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ডা. আওরঙ্গজেব আরু, এ্যাড. ইয়াছির আরাফাত রামিম, এ্যাড. রেজা ই রাব্বী, আশরাফুল ইসলাম রতন প্রমুখ। পরে রাজবাড়ী পৌরসভায় দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর