শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সর্বদলীয় জাতীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে: গাজী আতাউর

    পিরোজপুর প্রতিনিধি

    ৫ মার্চ, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ন

    সর্বদলীয় জাতীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে: গাজী আতাউর

    ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) অনুষ্ঠিত সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশেরর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, এক দলীয় নয় সর্বদলীয় জাতীয় সরকারের অধিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তিনি বলেন এদেশের মানুষ আর রাতের ভোট দেখতে চায়না।  

    তিনি আরও বলেন দেশে দ্রব্য মূলের উর্ধগতি লাগামহীনভাবে বাড়ছে। এছাড়া তেল গ্যাস ও বিদ্যুৎতের দাম যেভাবে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তা খুবই উদ্বেগজনক। মাওলানা শেহাব উদ্দীনের সভাপতিত্বে ও মুহাম্মাদ মনিরুল হাসনের সঞ্চলনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপ- সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি  মাওলানা ইয়াহইয়া হাওলাদার,  ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মুহাম্মাদ নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা আল- আমিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম পিরোজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ জাবের হুসাইন প্রমুখ।

    সম্মেলন শেষে পূর্ববতি কমিটি বিলুপ্ত করে ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি - মাওলানা ইয়াহইয়া হাওলাদার, সেক্রেটারি- মুহাম্মাদ মনিরুল হাসান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর