শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রতিবন্ধি শিক্ষার্থী মানসুরা আক্তারকে কৃত্রিম পা দিলেন পিরোজপুর জেলা প্রশাসক

    পিরোজপুর প্রতিনিধি

    ৩ মার্চ, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ন

    প্রতিবন্ধি শিক্ষার্থী মানসুরা আক্তারকে কৃত্রিম পা দিলেন পিরোজপুর জেলা প্রশাসক

    পা হারা প্রতিবন্ধি শিক্ষার্থীকে মানসুরা আক্তারকে কৃত্রিম পা দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন জেলা প্রশাসকের ব্যাক্তিগত উদ্যোগে প্রতিবন্ধি মানসুরা আক্তারকে পা উপহার দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আমীনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ। প্রতিবন্ধি শিক্ষার্থীকে মানসুরা আক্তার পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠী গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে।  

    প্রতিবন্ধি মানসুরা আক্তার জানান, তিনি জন্মগত ভাবেই তার ডান পায়ের হাটুর নিচের অংশ নেই। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে লাঠিতে ভর দিয়ে তিনি চলাফেরা করতেন। পুরাতন একটি কৃত্রিম পা নষ্ট হয়ে গেলে তিনি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের কাছে একটি পা দাবী করি। যদিও এটি তৈরী করে দেয়া অনেকটা ব্যয়বহুল তাই তিনি পিরোজপুরের ডিসি স্যারের কাছে একটি কৃত্রিম পা এর আবদার করলে তিনি তা রাখার আশ্বাস দেন। পরে চাহিদা অনুযায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান স্যার একটি কৃত্রিম পা বানিয়ে দেন। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই পিরোজপুরের ডিসি স্যারকে।

    পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান বিভিন্ন সময়ে মেয়েটি সাহায্য সহযোগীতার জন্য তার কাছে আসতেন হঠাৎ একদিন মেয়েটি আবদার করে বলেন আমার চলাচলের জন্য একটি কৃত্রিম পা দরকার। কান্নাজড়িত কন্ঠ একটি কৃত্রিম পায়ের আবদারকে মূল্যায়ন করে তাৎক্ষনিক তার একটি কৃত্রিম পা তৈরীর জন্য বলি এবং সেটি তাকে দিয়েছি মাত্র। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে পিরোজপুরের জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এ রকম অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর