শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পাঁচ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে

    পিরোজপুর প্রতিনিধি

    ৩ মার্চ, ২০২৩ ০৯:৫৫ পূর্বাহ্ন

    পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পাঁচ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে

    পিরোজপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ২০১৯ সালে প্রতিষ্ঠিত জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে কালেক্টর স্কুল এন্ড কলেজ,পিরোজপুর  থেকে এই প্রথমবারের মতো প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২ জন ট্যালেন্টপুল এবং ৩ জন  সাধারন মোট ৫ জন বৃত্তি পেয়েছে।

    বৃহস্পতিবার (২ মার্চ) বৃত্তি পরীক্ষার সংশোধনী ফলাফলে দেখা যায়  কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পিরোজপুর থেকে ২০২২ সালে  প্রাথমিক বৃত্তি পরীক্ষায়  ৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২ জন ট্যালেন্টপুল এবং ৩ জন সাধারণ বৃত্তি পেয়েছে। প্রাথমিক  পরীক্ষায় এটাই এই প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ।

    শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ জাহেদুর রহমান জেলা প্রশাসক ও সভাপতি কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পিরোজপুর, মোহাম্মদ সেলিম হোসেন  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), পিরোজপুর।

    উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ কাদিরুল মুকতাদির বলেন, আমার প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মান্যবর জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমান স্যার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন স্যারের সঠিক নির্দেশনা ও পরামর্শ, শিক্ষক শিক্ষিকাদের দায়বদ্ধ পাঠদান, অভিভাবকদের সহোযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের কারণে এই রেজাল্ট হয়েছে। আমাদের প্রতিষ্ঠান জেলা প্রশাসনের সুযোগ্য নেতৃত্বে পিরোজপুরের গণমানুষের আশা পূরণে সর্বদা সচেষ্ট থাকবে।  তিনি আরোও বলেন, নৈতিক মূল্যবোধ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্ম বিনির্মাণে মানসম্মত পাঠ দান  আমাদের অঙ্গীকার।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর