শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বেনাপোলে দেশের প্রথম ইলেকট্রনিক গেট, যাত্রী পার হবে মাত্র ৪০ সেকেন্ডে

    জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি

    ২ মার্চ, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ন

    বেনাপোলে দেশের প্রথম ইলেকট্রনিক গেট, যাত্রী পার হবে মাত্র ৪০ সেকেন্ডে

    দেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পাসপোর্টে যাতায়াতকারীদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বিমানবন্দরের মতো এই স্থল বন্দরে স্থাপিত হয়েছে ইলেকট্রনিক গেট। প্রথম পর্যায়ে ৬টি গেট করা হয়েছে। ভারতে প্রবেশের জন্য তিনটি ও ভারত থেকে আসা পাসপোর্টযাত্রীদের জন্য তিনটি করে এই গেট নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই গেট বাড়ানো হবে।

    স্থলবন্দর হিসেবে দেশের মধ্যে এই প্রথম যশোরের বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে উদ্বোধন করা হচ্ছে ইলেকট্রনিক গেট। এতে করে ভারতে যাতায়াতকারী পাসপোর্টযাত্রীদের ভোগান্তি অনেকটা কমে আসবে। যাত্রীরা সহজেই গেটে পাসপোর্ট শো করলে অটোমেটিকভাবে গেট খুলে যাবে। এতে যাত্রী প্রতি সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড। আগে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে ৫ থেকে ১০ মিনিট সময় লাগত। পাসপোর্টবিহীন কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না। আগামী শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।  

    এছাড়া স্বরাস্ট্র মন্ত্রী চেকপোস্ট ইমিগ্রেশনের ই-গেট উদ্বোধনের পর বিকেল সাড়ে ৪টায় বেনাপোল ফুটবল মাঠে এক বিশাল সূধী সমাবেশে বক্তব্য রাখবেন। পরে বিকেল সাড়ে ৫টায় চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে ভারত-বাংলাদেশের বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত মনোজ্ঞ রিট্রেট শিরোমনি অনুষ্ঠানে যোগ দিবেন।

    বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, দেশের প্রথম স্থলবন্দর হিসেবে বেনাপোলে প্রথম ইলেকট্রনিক গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। গেটে যাত্রীরা তাদের পাসপোর্ট শো করলেই অটোমেটিকভাবে গেটটি খুলে যাবে। একজনের পাসপোর্ট আরেকজন শো করলে গেটটি খুলবেনা। এতে করে যাত্রীরা আরও সহজে ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। মাত্র ৪০ সেকেন্ড সময় লাগবে একাজ করতে। তিন বলেন, বেনাপোল দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন ৭ হাজার পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করে থাকেন। এই গেট উদ্বোধন হলে আমাদের কাজও সহজ হয়ে যাবে। আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি।

    যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মেহেদী হাসান কুতুব জানান, বেনাপোল ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট উদ্বোধনের যাবতীয় প্রস্তুুতি নেয়া হয়েছে। এই গেট উদ্বোধন হওয়ার পর পাসপোর্টযাত্রীরা দ্রæত সময়ের মধ্যে কোন রকম ঝামেলা ছাড়াই ভারতে যেতে পারবেন। তিনি আরো বলেন, এ রকম সুবিধা বিমানবন্দরে আছে। বিমানবন্দরের মতো এখন দেশের প্রথম হিসেবে বেনাপোল চেকপোস্টে এই সুবিধা নিশ্চিত করতে যাচ্ছে সরকার। এই সুবিধা চালু হওয়ার পর বেনাপোল বন্দরে ভারতে যাওয়া-আসার জন্য কোন ঝামেলা থাকবে না। দালালদের দৌরাত্মও থাকবে না।

    এদিকে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির বেনাপোলে আগমন উপলক্ষে শার্শায় প্রস্তুুতি সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ বিকেলে শার্শা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুুতি সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

    উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২ মার্চ, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ন